Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

World Nurse Day বিশ্ব নার্স দিবস পালন


 

World Nurse Day 

বিশ্ব নার্স দিবস পালন 



Sangbad Prabhati, 12 May 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিশ্ব নার্স দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করলো শরণ্যা মাল্টিস্পেশালিটি হাসপাতাল। উল্লেখ্য ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনটিকে চির স্মরণীয় করে রাখতে ১৯৬৫ সালের ১২ মে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস প্রথমবার 'আন্তর্জাতিক নার্স দিবস' পালন করে। তারপর থেকে প্রতি বছর এই দিনটি পালিত হয়ে আসছে। 

বিশ্ব নার্স দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে শরণ্যা মাল্টিস্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ। এদিনের অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, হাসপাতালের আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। নাচ, গান, বক্তৃতা সহ বিশ্ব নার্স দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ৭০ বোতল রক্ত সংগ্রহ করা হয়। 

পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হয় নার্স দিদিমনির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণ্যা হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ সৌমেন্দ্র সাহা শিকদার সহ অন্যান্যরা। 

অতনু হাজরা, জামালপুর : নার্স দিবসে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেখানকার কর্মরত নার্সদের গিয়ে সম্বর্ধনা জানালেন জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান তথা জেলা যুব সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব। ফুলের তোড়া তুলে দিয়ে ও মিষ্টি মুখ করান তিনি। তিনি বলেন সারা বছর নার্স দিদিমনিরা মানুষের সেবা করেন আজকের এই বিশেষ দিনে তাঁদের একটু সম্মান জানিয়ে তাঁর খুবই ভালো লাগছে। আর আজকের এই বিশেষ দিনে সম্মানিত হয়ে খুশি নার্সরা।