Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Unknown Rabindranath বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় অচেনা রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা


 

Unknown Rabindranath 

বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় অচেনা রবীন্দ্রনাথ শীর্ষক আলোচনা 


Sangbad Prabhati, 16 May 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জয়ন্তী কয়েকদিন আগেই পেরিয়েছে। কিন্তু কবি গুরুকে স্মরণ যে শুধু একদিনে করা হয় তা নয়, গোটা এক পক্ষ জুড়ে কবিগুরুকে স্মরণ করার রীতি প্রচলিত আছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি গুরুর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা সবই হয়ে থাকে। সেই মর্মেই মঙ্গলবার বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় এর উদ্যোগে আয়োজন করা হয়েছে অচেনা রবীন্দ্রনাথ। এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এর প্রাক্তন উপাচার্য অধ্যাপিকা ডঃ সবুজ কলি সেন। এদিনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে তিনি আলোকপাত করেন। কলেজের অডিটরিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয় অধ্যক্ষ ডঃ বাণীব্রত গোস্বামী, বাংলা বিভাগের অধ্যাপিকা ডঃ সঙ্গীতা মজুমদার , অধ্যাপক ঋষিগোপাল মন্ডল সহ কলেজের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকাগণ। 

 কলেজের অধ্যক্ষ বাণীব্রত গোস্বামী বলেন, আজ আমাদের অচেনা রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অধ্যাপিকা ডঃ সবুজ কলি সেন। তাঁর উপস্থিতিতে আমাদের এই কলেজ ধন্য। আমাদের ছাত্র-ছাত্রীরা আজ রবীন্দ্রনাথকে এক অন্যরূপে চিনতে পারবেন। আমরা শ্রদ্ধা জানাই সেই সমস্ত দেশনায়কদের যাঁরা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন। অধ্যক্ষ ডঃ গোস্বামী এদিন সুরেলা কণ্ঠে একটি গানও পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠানে কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে 'অচেনা রবীন্দ্রনাথ' শীর্ষক এক মনোগ্রাহী তথ্যচিত্র দেখানো হয়। তথ্যচিত্রের পরিচালক অধ্যাপক ঋষিগোপাল মণ্ডল বলেন , ১৯১১ সালে কলকাতায় কংগ্রেসের ২৬ তম অধিবেশনে একটি রবীন্দ্রগান নিয়ে তৎকালীন সংবাদমাধ্যমে কিভাবে তথ্য বিকৃতি হয়েছিল তা নিয়ে তথ্যচিত্রে আলোকপাত করা হয়েছে।