Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Trinamool Teacher's Organisation পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের শিক্ষক সংগঠনে রদবদল


 

Trinamool Teacher's Organisation

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের শিক্ষক সংগঠনে রদবদল 


Atanu Hazra
Sangbad Prabhati, 20 May 2023

অতনু হাজরা, কলকাতা : আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূল শিক্ষক সংগঠনের রদবদল করলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ও পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সংগঠনের চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। ১৩ মে তাঁরা তৃণমূল ভবনে একটি সাংবাদিক সম্মেলন করে শিক্ষক সংগঠনের সভাপতি ও কার্যকরী সভাপতিদের নাম ঘোষণা করেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সংগঠন ছাড়াও এই প্রথম প্যারা টিচার, এস এস কে, এম এস কে সহ অস্থায়ী শিক্ষকদের সংগঠন নতুন ভাবে আত্মপ্রকাশ করলো। 

প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি করা হয়েছে কালিয়াগঞ্জের বিধায়ক তথা শিক্ষক সৌমেন রায় ও কার্যকরী সভাপতি করা হয়েছে পলাশ সাধুখাঁ -কে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি করা হয়েছে শিক্ষক প্রতীম হালদার ও কার্যকরী সভাপতি করা হয়েছে শিক্ষক বিজন সরকারকে। আর এই প্রথম অস্থায়ী শিক্ষকদের সংগঠন ঘোষণা করা হলো যার সভাপতি করা হয়েছে দীর্ঘদিন লড়াই আন্দোলন কারী শিক্ষক যিনি দীর্ঘদিন এই বঞ্চিত শিক্ষকদের নিয়ে আন্দোলন করছেন সেই মইদুল ইসলামকে। আর কার্যকরী সভাপতি করা হয়েছে রমিউল ইসলাম কে। মইদুল ইসলাম কে সভাপতির দায়িত্ব দেওয়ায় খুশির হাওয়া প্যারা টিচার, এস এস কে এবং এম এস কে টিচারদের মধ্যে। আগের তৃণমূল পন্থী শিক্ষক সংগঠনের রাজ্য সহ সভাপতি জীবন দাস বলেন, মইদুল ইসলাম কে সভাপতি করার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, মা মাটি মানুষের সরকারের পাশে তাঁরা ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি মইদুল বাবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং আশা প্রকাশ করেন এবার তাঁদের দাবি দাওয়া দ্রুত মিটবে। মইদুল ইসলামের দিকে তাকিয়ে সমস্ত অস্থায়ী শিক্ষকরা।