Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Temple inauguration হরি মন্দিরের উদ্বোধনে বিধায়ক


 

Temple inauguration

হরি মন্দিরের উদ্বোধনে বিধায়ক


Sk Samsuddin
Sangbad Prabhati, 15 May 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডস্থিত ভাঁড় বেনেপুকুর এলাকায় নবনির্মিত হরি মন্দিরের উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মেমারি শহর সভাপতি স্বপন ঘোষাল, সহ-সভাপতি আশিষ ঘোষ দস্তিদার, ওয়ার্ড কাউন্সিলর পদ্ম ক্ষেত্রপাল, জেলা তৃণমূলের সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর, ব্লক এসসি ওবিসি সেলের সভাপতি তাপস বিশ্বাস, মেমারি শহর যুব সভাপতি সৌরভ সাঁতরা, শহর জয় হিন্দ বাহিনীর সম্পাদক সন্তু নায়েক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে এই মন্দির নির্মাণ করা হয়। আর্থিক সহযোগিতা করেন যুবনেতা সৌরভ সাঁতরা। বিধায়ক উদ্বোধনের পর বলেন এই মন্দির যেন ধর্মীয় প্রার্থনার জন্যই ব্যবহৃত হয়। তিনি অনুরোধের সুরে বলেন, এখানে যেন সম্প্রীতি সৌহার্দের পরিবেশ বজায় থাকে এবং এলাকার মানুষ এই মন্দিরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব বহন করেন।