Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Teachers Felicitation কবিগুরুর জন্মদিনে শিক্ষক সম্বর্ধনা


 

Teachers Felicitation

কবিগুরুর জন্মদিনে শিক্ষক সম্বর্ধনা


Sangbad Prabhati, 9 May 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এর শুভক্ষণে কথা ও কাহিনী প্রকাশনী আজ পূর্ব বর্ধমানের জামালপুরে তিনজন শিক্ষককে ২০২৩ শিক্ষক সম্মাননা প্রদান করলো। সংস্থার পক্ষ থেকে বিশ্বরূপ শাঁখারী বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক অতনু হাজরা, শেখ গোলাম আফসার ও প্রফেসর সুদীপ চ্যাটার্জী-কে একটি করে মানপত্র, উত্তরীয়, মেমেন্টো, বই, ডাইরি ও একটি করে পেন উপহার হিসাবে তুলে দেন। ছিল একটি সুন্দর ব্যাগ। বিশ্বরূপ বাবু বলেন, প্রকাশনীর পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে চলছে এই সম্মাননা প্রদান। জামালপুরে আজ সম্মানীয় তিনজন শিক্ষককে এই সম্মান দেওয়া হলো। সম্মান পেয়ে খুশি জামালপুরের তিনজন শিক্ষক তাঁরা বলেন কবিগুরুর জন্মদিনে এই সম্মাননা খুবই ভালো লাগছে তাঁদের। তাঁরা কথা ও কাহিনী প্রকাশনী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।