Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

TB Patient যক্ষা রোগীদের পাশে রাইস মিলস অ্যাসোসিয়েশন



TB Patient 
যক্ষা রোগীদের পাশে রাইস মিলস অ্যাসোসিয়েশন 


Jagannath Bhoumick
Sangbad Prabhati, 10 May 2023

জগন্নাথ ভৌমিক, খন্ডঘোষ : যক্ষা রোগীদের হাতে পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দিল বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন। ১০ মে বিকেলে খন্ডঘোষ ব্লকের সভা কক্ষে এক অনুষ্ঠানে চাল, ডাল, তেল, সয়াবিন, ডিম, হরলিক্স বিস্কুট সহ বিভিন্ন রকম পুষ্টিকর খাদ্য সামগ্রীর ব্যাগ যক্ষা রোগীদের হাতে তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন খন্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অম্বরীশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, সহ-সভাপতি শ্যামল দত্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক রাজকুমার সাহানা, কোষাধ্যক্ষ কাঞ্চন সোম সহ জন্মেঞ্জয় খাঁ, বাপি কেশ, গফুর আলি খান সহ অন্যান্যরা।

বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিলস অ্যাসোসিয়েশন এর সভাপতি আব্দুল মালেক জানান, খন্ডঘোষের যক্ষা রোগীদের সহায়তা করার জন্য পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা অনুরোধ করেছিলেন। জেলা শাসকের আহ্বানে সাড়া দিয়ে আজ ৪৫ জন যক্ষা রোগীর হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। আগামী আরও পাঁচ মাস রাইস মিলস অ্যাসোসিয়েশন যক্ষা রোগীদের সহায়তা করবে। এছাড়াও তাদের সংগঠন সাড়া বছর জনসেবা মূলক নানা ধরনের কাজকর্ম করে থাকে।