Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Landless people ভূমিহীন মানুষদের পাট্টা প্রদান

 


Landless people

ভূমিহীন মানুষদের পাট্টা প্রদান


Atanu Hazra
Sangbad Prabhati, 4 May 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে ৩২ বিঘা গ্রামের তিনজন অসহায় আদিবাসী মানুষের হাতে ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে পাট্টা প্রদান করা হয়। বাসন্তী সরেন, সৌমেন সরেন ও পূর্ণিমা সরেন এই তিনজন আদিবাসী মানুষের হাতে তিন শতক করে জমির পাট্টা দলিল তুলে দেওয়া হয়। তাদের হাতে এটি তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিডিও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। মেহমুদ খান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আদিবাসী মানুষজনের অধিকার রক্ষায় সচেষ্ট হয়েছেন। তাই ভূমিহীন এই মানুষগুলোর হাতে পাট্টা তুলে দেয়া হলো আজ। আজ থেকে এদের নিজস্ব একটা জমি হলো, যেখানে তারা নিজের মতো করে বাস করতে পারবে। যিনি আজ পাট্টা পেলেন, সেই বাসন্তী সরেন তার মত এই ভূমিহীন মানুষকে রাজ্য সরকার পাট্টা দেওয়ায় তিনি কৃতজ্ঞতা জানান।