Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Honour to farmer's অন্নদাতা কৃষক সম্মাননা অনুষ্ঠান


 

Honour to farmer's

অন্নদাতা কৃষক সম্মাননা অনুষ্ঠান 


Atanu Hazra
Sangbad Prabhati, 15 May 2023

অতনু হাজরা, বেরুগ্রাম : সারা বছর জমিতে ফসল ফলিয়ে দেশের মানুষের মুখে অন্ন যোগান যাঁরা সেই কৃষক বা চাষীদের কথা ক'জন মনে রাখেন। সেই কৃষকদের সম্মান জানাতে এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করে পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের সাদিপুর অ্যাথলেটিক ক্লাব। আজ তাঁরা সাদিপুর গ্রামের ২০ জন কৃষককে বিশেষ ভাবে সম্মানিত করলেন। 

সোমবারের এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ ও কৃষি দপ্তরের আধিকারিক। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়। সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন স্থানীয় ছেলে মেয়েরা।  

কৃষকদের চন্দনের ফোঁটা, ব্যাচ পরিয়ে সম্মান জানানো হয়। তাদের হাতে একটি মানপত্র, একটি অন্নদাতা লেখা স্মারক ও একটি করে কৃষি সরঞ্জাম খুরপি তাদের হাতে তুলে দেন বিডিও শুভঙ্কর মজুমদার সহ উপস্থিত অতিথিরা। বিডিও শুভঙ্কর মজুমদার সাদিপুর অ্যাথলেটিক ক্লাব কে ধন্যবাদ জানান এই ধরনের এক অভিনব অনুষ্ঠান করার জন্য। তাঁর হাতে তুলে দেওয়া এলাকার কৃষকদের দাবি পত্র বিষয়ে তিনি বলেন নির্দিষ্ট দপ্তর মারফত তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন।

ক্লাবের সভাপতি সৌমেন কুমার মিত্র ও সম্পাদক মলয় সিংহ জানান ২০ জন অন্নদাতাকে আজ তাঁরা এই কৃষক সম্মান জানালেন। তাঁদের এই প্রয়াস দেখে অন্যরাও এগিয়ে আসুক এটাই তাঁরা চান। এলাকার চাষী শম্ভুনাথ নন্দী, জগন্নাথ মুখার্জী, শেখ আজিজুল, সন্দীপ মালিক, সুশান্ত রুইদাস সহ অন্যান্য চাষীরা অত্যন্ত খুশি এই সম্মান পেয়ে।