Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Great relationship campaign of BJP বিজেপি'র মহাসম্পর্ক অভিযান কর্মসূচি নিয়ে বৈঠক হলো বর্ধমানে


 


Great relationship campaign of BJP

বিজেপি'র মহাসম্পর্ক অভিযান কর্মসূচি নিয়ে বৈঠক হলো বর্ধমানে 


Sangbad Prabhati, 27 May 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নয় বছরের সফলতাকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে উদ্যোগী হয়েছে বিজেপি। এই বিষয়টিকে সামনে রেখে বিজেপি নেতৃত্ব মহাসম্পর্ক অভিযান কর্মসূচি নিয়ে সারা ভারত জুড়ে প্রচারাভিযানে নামছে। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নয় বছরের সফলতাকে সাধারণ মানুষের মধ্যে কি ভাবে তুলে ধরা যায় বর্ধমানে আজ দলের জেলা কার্যালয়ে একটি বৈঠক হয়।

মহাসম্পর্ক অভিযান কর্মসূচি নিয়ে উচ্চ নেতৃত্ব আলোচনা করার পাশাপাশি কর্মসূচির রূপরেখাও বলে দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি তথা পশ্চিমবঙ্গ প্রদেশ পর্যবেক্ষক মঙ্গল পান্ডে এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া। 

 এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশের দুই সহসভাপতি শ্যামাপদ মন্ডল এবং সঞ্জয় সিং, লোকসভার ক্লাস্টার ইনচার্জ দেবতনু ভট্টাচার্য সহ বর্ধমান সদর জেলা সভাপতি অভিজিৎ তা এবং অন্যান্য নেতৃত্ব।