Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Exam canceled বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল, জানতে হলে ক্লিক করুন


 

Exam canceled

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল, জানতে হলে ক্লিক করুন 


Jayati Bhoumick
Sangbad Prabhati, 11 May 2023

জয়তী ভৌমিক, বর্ধমান : শক্তিগড়ে লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় বাতিল হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অ্যাডমিশন টেস্ট। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গতকাল (১০ মে, ২০২৩) বর্ধমান-হাওড়া রেললাইনের শক্তিগড়ের কাছে ট্রেন দুর্ঘটনার কারণে আজ সকাল থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ রূপে বিঘ্নিত হয়েছে। এই কারণে বিশ্ববিদ্যালয়ে Ph.D. Admission Test বা Research Eligibility Test যেটি আজ (১১ মে, ২০২৩) এবং আগামীকাল (১২ মে, ২০২৩) হবার কথা ছিল সেই পরীক্ষা অনিবার্য কারণে বাতিল করা হল।

উক্ত পরীক্ষার পরবর্তী দিনক্ষণ নির্দিষ্ট সময়ে জানানো হবে।

এদিকে হঠাৎ করে এই বিজ্ঞপ্তি জারি করার জন্য ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই দূরদূরান্ত থেকে অ্যাডমিশন টেস্ট দিতে এসে হতাশ।