Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Cancer screening গাইনোকোলজিক্যাল ক্যান্সার স্ক্রীনিং ও থ্যালাসেমিয়া সচেতনতা শিবির


 

Cancer screening

গাইনোকোলজিক্যাল ক্যান্সার স্ক্রীনিং ও থ্যালাসেমিয়া সচেতনতা শিবির


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে ৮ মে একটি অন্যধরণের কর্মসূচি পালন করলো স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান ওয়েভ। কলকাতার পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় বর্ধমান লায়ন্স ক্লাবে এদিন গাইনোকোলজিক্যাল ক্যান্সার বিষয়ক চেক আপ ও সচেতনতা শিবির করা হয়। এদিন দুটি পর্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ কৌস্তুভ নায়েক, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডাঃ তাপস ঘোষ, ডেপুটি সি এম ও এইচ ডাঃ সুবর্ণ গোস্বামী, ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ রাজীব ভট্টাচার্য এবং ডাঃ অমিত মন্ডল, বর্ধমান পৌরসভার কাউন্সিলর স্বীকৃতি হাজরা, সমাজসেবী সন্দীপন সরকার, বর্ধমান ওয়েভের সভাপতি পার্থ চৌধুরী প্রমুখ।

কীভাবে ক্যান্সার প্রতিরোধ করা যায় এবং থ্যালাসেমিয়াকে কীভাবেই বা রোখা যায় তা নিয়ে আলোচনা হয়। প্রধান বক্তা হিসেবে ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ রাজীব ভট্টাচার্য এবং ডাঃ অমিত মন্ডল আলোচনা করেন। পরে দু'জন এক সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সুপ্রকাশ চৌধুরী। উপস্থিত ছিলেন বর্ধমান ওয়েভের সম্পাদক অনির্বাণ হাজরা ও পিয়ারলেস হাসপাতালের মার্কেটিং বিভাগের ডেপুটি ম্যানেজার সপ্তর্ষি ঘোষ সহ অন্যান্যরা।

বর্ধমান ওয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি এ বছরে তাদের চতুর্থ কর্মসূচি। আগামীদিনেও আরো কিছু কর্মসূচি রয়েছে।