Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মাধ্যমিকে প্রথম হল কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭


 

মাধ্যমিকে প্রথম হল কাটোয়ার দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : মাধ্যমিকে পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য প্রথম পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭ নম্বর। দেবদত্তা কাটোয়ার দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুল ছাত্রী বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শতকরা হারে দেবদত্তা পেয়েছে ৯৯.৫৭ শতাংশ। দ্বিতীয় হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের শুভম পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯১। শতকরা হারে ৯৮.৭১ শতাংশ একই নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে মালদার রিফাত হাসান সরকার। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র অর্ক ব্যানার্জী রাজ্যে চতুর্থ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯। বর্ধমান সি এম এস (বিসিরোড) স্কুলের ছাত্র রূপায়ন পাল পঞ্চম হয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮।