Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সর্প দংশনে মৃতের পরিবারকে ক্ষতিপূরণের চেক প্রদান


 

সর্প দংশনে মৃতের পরিবারকে ক্ষতিপূরণের চেক প্রদান


Atanu Hazra, 26 May 2023

অতনু হাজরা, জামালপুর : সর্প দংশনে মৃতের পরিবারকে ক্ষতিপূরণের চেক প্রদান করলো জামালপুর ব্লক। উল্লেখ্য গত বছরের ২০ নভেম্বর তারিখে সর্প দংশনে মারা যায় জৌগ্রাম অঞ্চলের জাজনপুর গ্রামের রিজেস মান্ডি। পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে আজ মৃতের বাবা কালিপদ মান্ডির হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।। চেক তুলে দেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিডিও শুভঙ্কর মজুমদার এবং বি ডি এম ও শুভদীপ যশ। বিধায়ক অলক কুমার মাঝি বলেন একজন মানুষের জীবন কখনোই টাকা দিয়ে পূরণ করা যায় না কিন্তু অসহায় এই পিতার এক লক্ষ টাকা আগামীদিনে অনেক কাজে লাগবে বলে তিনি জানান। তার সঙ্গে তিনি আরও বলেন, আগে এই ধরনের ক্ষতিপূরণ সাথে সাথে কোন সরকারই দিতে পারেনি। রাজ্যে তৃণমূলের সরকার আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সৌজন্যে খুব দ্রুত ক্ষতিগ্রস্ত এই পরিবার গুলির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।