Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সিদ্ধেশ্বরী মায়ের বার্ষিক পুজো ঘিরে উৎসবের আমেজ পারাতল গ্রামে


 

সিদ্ধেশ্বরী মায়ের বার্ষিক পুজো ঘিরে উৎসবের আমেজ পারাতল গ্রামে


Atanu Hazra
Sangbad Prabhati, 29 May 2023

অতনু হাজরা, জামালপুর : জামালপুরে পারাতলে রয়েছেন মা সিদ্ধেশ্বরী। দেবী খুবই জাগ্রত। ১৪ ই জৈষ্ঠ্য অর্থাৎ আজকের দিনে হয় মায়ের বার্ষিক পুজো। গোটা গ্রামের মানুষ এই পুজোয় অংশগ্রহণ করেন। দূর দূরান্ত থেকেও অনেকে আসেন এই বিশেষ দিনে মায়ের পুজো দিতে। সকাল থেকেই মায়ের বিশেষ পুজো শুরু হয়। চণ্ডীপাঠ হয়। 

পুরোহিতদের সাথে ও কমিটির সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, সদস্য বিশ্বনাথ পাত্র, পীযুষ ঘোষ প্রত্যেকের সঙ্গে কথা বলে জানা যায় প্রায় ৩৫০ বছরের প্রাচীন এই মন্দির। কথিত আছে এখান দিয়েই বয়ে যেত আদি দামোদর। সেই দামোদরের তীরে মহাশ্মশানে পঞ্চ মুন্ডির আসনের উপর মায়ের এই মূর্তি। বর্ধমানের জমিদারদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন মা। প্রতিদিনই মায়ের নিত্য সেবা হয়। নিত্য সেবার জন্য আছেন দুজন সেবাইত। নিত্য সেবা করার জন্য তাদেরকে দেওয়া আছে মায়ের নামের দেবত্ব সম্পত্তি। 

আজকের দিনে মাকে নতুন করে প্রতিষ্ঠা করা হয়েছিল বলে সেই কারণেই ১৪ই জ্যৈষ্ঠ প্রতিবছর মায়ের বিশেষ পুজো করা হয়। এই পুজোকে কেন্দ্র করে গ্রামে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। পুজো উপলক্ষে প্রায় ১০-১২ হাজার মানুষকে মায়ের অন্ন ভোগ খাওয়ানো হয়। আগামীকাল সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।