Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্রোহী কবির জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য


 

বিদ্রোহী কবির জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য


Atanu Hazra
Sangbad Prabhati, 26 May 2023

অতনু হাজরা, জামালপুর : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের আজকের দিনে অর্থাৎ ১১ই জৈষ্ঠ্য এই অবিভক্ত বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সেই বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করল জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। 

জামালপুর পুল মাথায় নজরুল ইসলামের পূর্ণাবয়ব যে মূর্তি আছে সেখানে গিয়ে তার গলায় মাল্যদান করেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা জেলার যুব সহ সভাপতি শাহাবুদ্দিন মন্ডল, ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। অলক মাঝি বলেন ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই বিভিন্ন মনীষীদের জন্ম ও মৃত্যু দিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আজ তাঁরাও বিদ্রোহী কবির জন্মদিন পালন করে তাঁকে শ্রদ্ধা জানালেন। 

মেহেমুদ খান বলেন, এই সরকার সর্বদাই মনীষীদের শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করে আজ বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন পালন করলেন তাঁর পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে।