Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে মাধ্যমিক উত্তীর্ণ কৃতিদের সম্বর্ধনা


 

জামালপুরে মাধ্যমিক উত্তীর্ণ কৃতিদের সম্বর্ধনা 


Atanu Hazra
Sangbad Prabhati, 21 May 2023

অতনু হাজরা, জামালপুর : মাধ্যমিক পরীক্ষায় এবছর পূর্ব বর্ধমান জেলা খবরের শিরোনামে। প্রথম, দ্বিতীয় সহ ১৭ জন ছাত্র-ছাত্রী দশের মেধাতালিকায় স্থান পেয়েছে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকেও এবছর মাধ্যমিকের ফলাফল অত্যন্ত ভালো হয়েছে। সুরে কালিতলা হাই স্কুলের ছাত্রী পাওলি নন্দী ৬৭০ নম্বর পেয়ে ব্লকে প্রথম স্থান অধিকার করেছে।

 পর্বতপুর উচ্চ বিদ্যালয়ের ত্রিশান ঘোষ ৬৬৭ পেয়ে দ্বিতীয় হয়েছে এবং তৃতীয় স্থান অধিকার করেছে চকদিঘী সারদা প্রসাদ ইনস্টিটিউশন এর ছাত্র সূর্যকান্ত চন্দ্র সে পেয়েছে ৬৬৬। কৃতি এই তিন ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা জানাতে তাদের বাড়িতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান ও পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। সঙ্গে ছিলেন আনোয়ার সরকার, আজাদ রহমান সহ অন্যান্যরা।এই কৃতি ছাত্র-ছাত্রীদের বাড়িতে পৌঁছে তাদের শুভেচ্ছা, অভিনন্দন আগামী দিনে তাদের সাফল্য কামনা করেন। 

তাদের প্রত্যেককে একটি উত্তরীয় মিষ্টির প্যাকেট ফুলের তোড়া উপহার হিসেবে দেওয়া হয়। মেহেমুদ খান বলেন, এরাই আগামী দিনের ভবিষ্যৎ জামালপুরের মুখ উজ্জ্বলকারী এই তিনজন ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা দিতে পেরে তাদের খুব ভালো লাগছে। ওরা আগামীতে জীবনে প্রতিষ্ঠিত হয়ে দেশের ও দশের কাজে লাগুক এই চান তারা।