Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুঃস্থ পরিবারের ছেলে আরিয়ান মাধ্যমিকে ৬৭৪, উচ্চ শিক্ষায় সহৃয় মানুষের সহযোগিতা চায়


 

দুঃস্থ পরিবারের ছেলে আরিয়ান মাধ্যমিকে ৬৭৪, উচ্চ শিক্ষায় সহৃয় মানুষের সহযোগিতা চায় 


Dwarakanath Das
Sangbad Prabhati, 20 May 2023

দ্বারকানাথ দাস, পূর্বস্থলি : আরিয়ান হোসেন সেখ। পারুলিয়া কুলকামিনী উচ্চবিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এবছর বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে, প্রাপ্ত নম্বর ৬৭৪। আরিয়ানের বাবা প্রয়াত গোলাম সেখ। মা রীনা বেগম সেখ। বাবা দু বছর আগে মারা গিয়েছেন। তারপর থেকে পরিবার অথৈই জলে পড়ে যায়। মা ও ছেলে কি ভাবে লেখাপড়া চালাবে বা সংসার কি ভাবে চলবে সেই ভাবনায় রাতের ঘুম চলে যায়। আরিয়ানের মা একটি প্রাইভেট অফিসে ক্যাজুয়াল কাজ করে সংসার চালান। একমাত্র ছেলের পড়ার খরচ সব জোগান। পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ সাহা জানান, আরিয়ান খুব দুঃস্থ, কিন্তু খুব মেধাবী। প্রাইভেট শিক্ষক দুজন ছিল।স্কুলের সকল শিক্ষকরাই ওকে পড়াতো নোট দিত। এলাকার মানুষ সহযোগিতা করতো। 

আরিয়ান টেক্সট বই গুরুত্ব দিয়ে পড়েছে। অন্য ছেলে মেয়েদের উদ্দেশ্যে ওর পরামর্শ টেক্সট বই পড়তে হবে। তাহলেই সব পারবে। আরিয়ান বড় হয়ে ডাক্তার হতে চায়। এখন থেকেই উচ্চমাধ্যমিকের পড়া শুরু করে দিয়েছে।আরিয়ানের মা বলেন ওর ইচ্ছে ডাক্তার হয়ে গরীব মানুষের সেবা করবে। চিকিৎসা করবে। এটাই ওর ইচ্ছে। ওর বাবারও ইচ্ছে ছিল। প্রয়াত বাবার ইচ্ছেকে মান্যতা দিতে ও এগিয়ে চলেছে। ওর গল্পের বই পড়া ও ছবি আঁকতে খুব ভালো লাগে।লাজুক, শান্ত ছেলেটি সামনের দিকে জীবন যুূ্দ্ধে এগিয়ে যেতে সহৃয় মানুষের সহযোগিতা চায়। আরিয়ানের সঙ্গে যোগাযোগ নম্বর 8637869376।