Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী স্বপন দেবনাথ

 



ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী স্বপন দেবনাথ 


Jagannath Bhoumick
Sangbad Prabhati, 18 May 2023

জগন্নাথ ভৌমিক পূর্বস্থলি : ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বৃহস্পতিবার তিনি এলাকা ঘুরে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার হাত বাড়িয়ে দেন। উল্লেখ্য বুধবার কালবৈশাখী ঝড়ের দাপটে পূর্বস্থলী-১ ব্লকের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১৭ মে সন্ধ্যায় ঝড়ে কয়েকটি ঘরের চালা উড়ে যায়। বগপুর, শ্রীরামপুর, সুলন্টু, দোগাছিয়া সহ একাধিক গ্রামে বিদ্যুতের খুঁটি ভেঙে ও গাছ ভেঙে পড়েছে। সুলন্টু এলাকায় আম গাছের ডাল পড়ে একজন জখম হন। তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ মিনিটের ঝড়-বৃষ্টিতে বিভিন্ন গ্রামে একের পর এক গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। বেশ কিছু বাড়ির চাল উড়ে যায়। বিডিও দেবব্রত জানা বলেন, বিভিন্ন এলাকা থেকে ঝড়ের খবর এসেছে। বেশকিছু গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে। 

বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এর নির্বাচনী ক্ষেত্র ২৬৮ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বগপুর অঞ্চলের চকবামনগড়িয়ার মমতা কলোনিতে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এলাকার বিধায়ক স্বপন দেবনাথ ভেঙে পড়া বাড়িগুলোর পরিবারের সাথে কথা বললেন। ত্রিপল দিলেন এবং সমস্যা সমাধানের ব্যবস্থাও নিলেন।