Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগমন ঘিরে জামালপুরে সাজ সাজ রব


 

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগমন ঘিরে জামালপুরে সাজ সাজ রব 


Atanu Hazra
Sangbad Prabhati, 12 May 2023

অতনু হাজরা, জামালপুর : জামালপুরে আসছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। সেই নিয়ে জামালপুরে সাজো সাজো রব। শনিবার সেলিমাবাদের সিবি মাঠে তিনি রাত্রি যাপন করবেন ও পরের দিন রোড শো করে তিনি জামালপুর থেকে রায়নায় ঢুকবেন। তার প্রস্তুতি চলছে পুরোদমে। 

পুরো কাজ খতিয়ে দেখতে দফায় দফায় জামালপুরে আসছেন পুলিশের বড় আধিকারিকরা। থাকছেন স্থানীয় বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। থাকছেন জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং। সবসময় তিনি নিজে থেকে তদারকি করছেন। মাঠে উপস্থিত থেকে কাজকর্ম দেখভাল করছেন জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল। মেহেমুদ খান বলেন, জামালপুরের কাছে এটা অত্যন্ত গর্বের ব্যাপার যে মাননীয় সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আসছেন। রাজ্যের সর্বত্র যেমন জনজোয়ার চলছে জামালপুরেও জনজোয়ার দেখা যাবে তার ব্যতিক্রম হবে না। বিধায়ক অলক মাঝি বলেন, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় আসছেন। তাঁর এই আসাকে কেন্দ্র করে সমস্ত কর্মী সমর্থকরা উজ্জীবিত হয়ে আছে। জনজোয়ার দেখা যাবে জামালপুরে। এদিকে অভিষেক ব্যানার্জী কে দেখার জন্য আপামর জামালপুরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।