Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Avishek Banerjee অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রাত্রি যাপন, জায়গা পরিদর্শনে পুলিশ সুপার


 

Avishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রাত্রি যাপন, জায়গা পরিদর্শনে পুলিশ সুপার 





Atanu Hazra
Sangbad Prabhati, 9 May 2023

অতনু হাজরা, জামালপুর : তৃণমূল কংগ্রেসে নব জোয়ার কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা পরিক্রমা করছেন। ইতিমধ্যেই উত্তরবঙ্গ সফর শেষ করে দক্ষিণবঙ্গে আসছেন। আগামী ১৩ মে জামালপুরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ওই দিন রাত্রি যাপন করবেন জামালপুরের সিবি মাঠে। আজ সেই মাঠ সরেজমিনে পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার আই পি এস কামনাশীষ সেন। সঙ্গে ছিলেন সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সিবি মাঠ এবং সংলগ্ন জায়গা দেখে তাঁরা সন্তুষ্ট হয়েছেন।