Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Accident পথ দুর্ঘটনায় তৃণমূল কর্মী শুভেন্দু গুহ'র মৃত্যু, সমবেদনা জানাতে বাড়িতে মন্ত্রী স্বপন দেবনাথ


 

Accident

পথ দুর্ঘটনায় তৃণমূল কর্মী শুভেন্দু গুহ'র মৃত্যু, সমবেদনা জানাতে বাড়িতে মন্ত্রী স্বপন দেবনাথ


Sk Samsuddin
Sangbad Prabhati, 13 May 2023

সেখ সামসুদ্দিন, মেমারি : বিশিষ্ট ব্যবসায়ী তথা তৃণমূল কংগ্রেসের মেমারি আইটি সেল এর দায়িত্বপ্রাপ্ত শুভেন্দু গুহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মেমারিতে অভিষেক ব্যানার্জীর আগমনের আগে শহরের সমস্ত সজ্জা ঠিক আছে কিনা তদারকি করে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরছিলেন। মেমারি শহরের পারিজাত নগর এলাকায় মেমারি শহরের দিকে স্কুটিতে আসার পথে পিছন থেকে চারচাকা প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে থাকা দলীয় সদস্যরা দ্রুততার সঙ্গে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে এসে উপস্থিত হন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত সহ অগণিত মানুষ। পুলিশ মৃতদেহ থানায় নিয়ে আসে ও আজ সকালে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে। 

সংবাদ পেয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর শোকবার্তা নিয়ে শুভেন্দু গুহর বাড়িতে আসেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি পরিবারবর্গকে সমবেদনা জানানোর পাশাপাশি একমাত্র পুত্রকে সরকারি চাকরি দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান।