Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Abhishek in CBI office নিজাম প্যালেসে সি বি আই এর মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, বজ্রকঠিন নিরাপত্তা

 



Abhishek in CBI office

নিজাম প্যালেসে সি বি আই এর মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়, বজ্রকঠিন নিরাপত্তা 


Sangbad Prabhati, 20 May 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আজ সকালে ঘড়িতে ১০ টা বেজে ৫৮ মিনিট। সিবিআই দপ্তর নিজাম প্যালেসে ঢুকলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার সিবিআইয়ের মুখোমুখি হয়েছেন তিনি। ১৯ মে সিবিআই নোটিশ দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় -কে। আর সেই নোটিশ পেয়েই শুক্রবার রাতেই তৃণমূলে নব জোয়ার কর্মসূচী স্থগিত রেখে কলকাতায় ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজাম প্যালেসে সি বি আই দপ্তরে আসবেন বলে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে নিজাম প্যালেস চত্বর। স্নিফিং ডগ নিয়ে গোটা এলাকা ঘুরেছে পুলিশ। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে গার্ড রেল। নির্দিষ্ট সময়ের দু'মিনিট আগেই সি বি আই দপ্তরে পা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ সূত্রে জানা গেছে, তাঁর জন্য পাঁচ পাতার প্রশ্নমালা প্ৰস্তুত রেখেছেন সিবিআই আধিকারিকরা।

নিজাম প্যালেসে লিখিত বয়ান রেকর্ড করা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীদের দাবি, আর রক্ষে নেই এবার তিহার যেতে হবে অভিষেককে। জানা গেছে, চারজনের একটি স্পেশ্যাল টিম গঠন করা হয়েছে। টিমে রয়েছেন একজন এসপি, একজন ডিএসপি ও দুজন ইনস্পেক্টর পদমর্যাদার তদন্তকারী অফিসার। সাড়ে এগারোটায় শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব, কখন শেষ হবে সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

এদিকে তৃণমূল কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যদি তাঁকে গ্রেফতার করা হয় তাহলে বাংলা কাঁপবে।