Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

World Art Day বিশ্ব অঙ্কন দিবসে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকলো বর্ধমান ১০৮ শিব মন্দির


 

World Art Day 

বিশ্ব অঙ্কন দিবসে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকলো বর্ধমান ১০৮ শিব মন্দির


Jagannath Bhoumick
Sangbad Prabhati, 15 April 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বাংলা নববর্ষের প্রথম দিনে এক অভিনব উদ্যোগের সাক্ষী থাকলো বর্ধমান ১০৮ শিব মন্দির। বিশ্ব অঙ্কন দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের ১০৮ জন চিত্র শিল্পী একসঙ্গে বসে ছবি আঁকলেন বর্ধমান ১০৮ শিব মন্দির ক্যাম্পাসে। প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি নবীন প্রজন্মের শিল্পী রাও একসঙ্গে বসে ছবি আঁকলেন। আর এই অসামান্য অঙ্কন কর্মশালার আয়োজন করেছিল রাঢ় কৃষ্টি ওয়েলফেয়ার। 

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পূর্ব বর্ধমান জেলা আরক্ষ্যাধ্যক্ষ কামনাশীষ সেন। তিনি উদ্বোধনের আগে অঙ্কন কর্মশালা পরিদর্শন করেন। প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন শিল্প রসিক ও ১০৮ শিবমন্দির ট্রাস্টি বোর্ডের সহসম্পাদক গৌতম তা। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডঃ গোপা সামন্ত। বর্ধমান শহরের এই ঐতিহ্যমন্ডিত স্থানে, এই ব্যতিক্রমী আনন্দমুখর শিল্পকর্ম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঢ় কৃষ্টি ওয়েলফেয়ার এর সভাপতি সন্তোষ সাহা সিকদার, সংগঠনের সম্পাদক তথা বিশিষ্ট চিত্র শিল্পী প্রদ্যুত পাল, বিশিষ্ট আইনজীবী মুুুরারী মোহন কোঙার, বিশিষ্ট বাচিক শিল্পী তথা শিক্ষাবিদ ডঃ দেবেশ ঠাকুর, বিশিষ্ট চিত্র শিল্পী অশোক রায় সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে সঞ্চালনা করেন সাংবাদিক শ্যামাপ্রসাদ চৌধুরী।

অনুপম এই চিত্র শিল্প শিবির রাঢ়কৃষ্টি ওয়েলফেয়ার এর উদ্যোগে এবং 'এলিফ্যান্ট কালার গ্রুপ' এর সহযোগিতায় আয়োজিত হয়। বর্ধমান শহর ছাড়িয়ে দুই বর্ধমান জেলা সহ হুগলি, হাওড়া, কলকাতা, দুই চব্বিশ পরগণা, নদীয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ সহ অন্যান্য রাজ্যের ১০৮ জন চিত্র শিল্পী অংশগ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত ১২২ জন শিল্পী ছবি আঁকলেন।