Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Ramadan রমজান মাস


 

 Ramadan 

রমজান মাস 


🟣  শুভেন্দু সাঁই


ভোরের আজান 


ঘুমের ঘোর কাটলো আজানে, ভোরের বার্তায় –

যারা রোজা করবেন, উঠে পড়ন - আর মাত্র দশ মিনিট .. পাঁচ মিনিট ....

পশ্চিম দিক থেকে ভেসে এলো -

ভোরের বার্তা, রোজার বার্তা। শুরু হলো রোজার দিন।


হারুন চাচা


আদ্যোপান্ত মুসলিম প্রতীক,

ছিপছিপে চেহারা, উসখুসে চুল, মুখে পাকা দাড়ি। গোঁড়া নন, ধর্মের প্রতি নিষ্ঠাবান-

কর্মে জীবন, ধর্মে শ্ৰদ্ধা৷ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, কপালে চিহ্ন।

রোজা রেখেও মাঠে যান কাজে- এটাই হারুন চাচা, চেনা বাঙালীর ছবি।

হাল দিয়ে ঘরে ফেরা।

ক্লান্তিহীন হাসি মুখ -

বোঝার উপায় কই, সারাদিন কঠোর উপবাস।

মুখার্জী গিন্নির বাড়ির দাওয়ায় বসে-

একটু পানি খেয়ে – রোজা ভাঙ্গা।


মৌলবি সাহেব


বাড়ি অন্য কোন মূলুকে

নাড়ির টান, সব বাড়ির উঠানে।

গাঁয়ের সব পরিবারে।

ভোরের নামাজ দিয়ে দিন শুরু- ষাটোউর্দ্ধো মৌলবি সাহেব।

পেশার স্বার্থে কাজ, তবুও কত আধুনিক চিন্তাভাবনা, ব্যবহারে উদার।

সবধর্মের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। সূর্য ঢোলে পড়েছে ঈদগাহারের তলে-

কলমা হাতে, আপন মনে ফেরা - মসজিদে। আবার নামাজ পাঠ ।

ভেসে আসে সন্ধ্যের নামাজ। রোজার একটা দিন শেষ।

এও সব বাঙালীর খুব চেনা ছবি।