Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Pioneer অগ্রদূত


 

Pioneer 

অগ্রদূত


🟣  শান্তনু সেন শর্মা


জীবনের নানা পথে

নানা রঙ আঁকা,

কারও তা পূর্ণতা পায়

কারও থাকে ফাঁকা।

কারও রঙ মিলেমিশে

রামধনু হয়,

কারওবা সাতটি রঙ

ক্রমে হয় ক্ষয়।

জীবনের ছন্দে

কেউবা নাচে-

কেউবা থেকেই যায়

চিরকালই পিছে।

সামনের পথটা

রুদ্ধ যাদের,

মিছিলের শেষে দেখা

মেলে যে তাদের।

তবু তারা পায়ে পায়ে

হেঁটে চলে পথ,

এগোবার স্বপ্নে

গড়ে জনমত।

নানা পথ নানা মত

অবশেষে মিলে,

তোলে বিজয়ের ধ্বনি

সেই মিছিলে।

যে মিছিলে

একদিন তারা ছিল শেষে,

বিজয় পতাকা হাতে

আজ তারা হাসে।