Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Murder ভর সন্ধ্যায় যুবক খুন, চাঞ্চল্য


 

Murder 

ভর সন্ধ্যায় যুবক খুন, চাঞ্চল্য

 

Sangbad Prabhati, 10 April 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভর সন্ধ্যায় খুন হয়েছে এক যুবক। শক্তিগড় থানার হীরাগাছি এলাকার একটি মাঠ থেকে পুলিশ ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে। জানা যায়, নিহত যুবকের নাম তন্ময় মালিক (২০)। ওই যুবকের বাড়ি হীরাগাছির ঘোষপাড়ায়। শক্তিগড় থানার পুলিশ সহ জেলা পুলিশের উচ্চ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আই টি আই পাশ করে চাকরি খুঁজছিল ওই যুবক। সম্প্রতি চন্দননগরে থাকতো। বাড়ি এসেছিল। আজ হীরাগাছি থেকে চন্দননগর যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। এদিন তন্ময়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতদেহের পাশ থেকে একটি ব্যাগ পাওয়া গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় সংবাদ মাধ্যম কে বলেন, প্রাথমিক তদন্তে খুন হয়েছে বলেই মনে করা হচ্ছে। যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের তদন্ত চলছে।