Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Iftar দাওয়াত এ ইফতার


 

Iftar 

দাওয়াত এ ইফতার 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করল ইণ্ডিয়ান বয়েজ এন্ড গার্লস গ্রুপ। শুক্রবার গ্রুপের পক্ষ থেকে দাওয়াত এ ইফতার এর আয়োজন করা হয়। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ একমাস যাবত রোজা পালন করে। শুক্রবার ১৫ তম দিনে শতাধিক রোজদারকে ইফতার করার ব্যবস্থা করা হয়।

তাৎপর্যপূর্ণ বিষয় এই সংস্থার পক্ষ থেকে রামনবমীরও বিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল। ইণ্ডিয়ান বয়েজ এন্ড গার্লস গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, 'আমরা যেমন রামনবমীর মিছিল করি তেমনি ইফতারের আয়োজনও করে থাকি'। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি রাজনারায়ণ সাউ, আইএনটিটিইউসি'র পূর্ব বর্ধমান জেলা সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিম, তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীর বর্ধমান শহর সভাপতি যজ্ঞেশ্বর দাস বৈরাগ্য সহ প্রমোদ হরিজন এবং অন্যান্যরা।