Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বাতিল হল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা


 


বাতিল হল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা

Jagannath Bhoumick
Sangbad Prabhati, 8 April 2023

জগন্নাথ ভৌমিক, বর্ধমান : বাতিল হল অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা। তবে কি কারনে এই জনসভা বাতিল করা হয়েছে সে বিষয়ে দলের পক্ষ থেকে পরিষ্কার ভাবে কিছু জানানো হয়নি। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বর্ধমানে জনসভা করে যাবার ২৪ ঘন্টা পরেই এমন ঘোষণা, রাজনৈতিক মহল বিষয়টিকে অন্যভাবে দেখছেন। আগামী ১৭ এপ্রিল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে জনসভা করতে আসার কথা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই জনসভা সফল করে তুলতে পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রস্তুতি ও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ করে এই জনসভা বাতিল হওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের অনেকেই হতাশ হয়ে পড়েছেন। 
তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী দলীয় একটি ফেসবুক পোস্টে লিখেছেন, "আপাতত বাতিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী'র ১৭এপ্রিলের জনসভা। পরিবর্তিত সূচী ঘোষিত হলে জানানো হবে।"
উল্লেখ্য জেলায় তৃণমূলের সংগঠন চাঙ্গা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সফরে আসার কথা ছিল। বিশেষ সূত্রে জানা গেছে, সাংগঠনিকভাবে দুর্বল জায়গাগুলোকেই বেছে নেওয়া হয়েছিল তাঁর সমাবেশের জন্য।