Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা


 

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধির


Atanu Hazra
Sangbad Prabhati, 3 April 2023

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্যের সঙ্গে জামালপুরেও ষষ্ঠ দফায় চলছে দুয়ারে সরকার। আজ জামালপুরের পাঁচড়া ও জামালপুর ২ পঞ্চায়েতে হচ্ছে এই ক্যাম্প। পাঁচড়া কিষান মান্ডি, সারংপুর ও হাবাসপুর প্রাইমারি স্কুল, জামালপুর গার্লস হাই স্কুল, ডাঙা ফরিদপুর প্রাইমারি স্কুল, কালনা কাঁশরা প্রাইমারি স্কুল সহ নানা জায়গায় চলছে ক্যাম্প। 

এই দুয়ারে সরকার ক্যাম্প কেমন চলছে তা সরেজমিনে দেখতে যান জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভুতনাথ মালিক দুই পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান, দুই অঞ্চলের অঞ্চল সভাপতি জয়দেব দাস ও মিঠু পাল সহ অন্যান্যরা। গিয়েছিলেন ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার ও জয়েন্ট বিডিও গৌতম কুমার দত্ত। 

বিধায়ক অলক কুমার মাঝি বলেন, সুষ্ঠ ভাবে সমস্ত সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী ষষ্ঠ দফায় আবার দুয়ারে সরকার চালু করেছেন। রাজ্যের প্রতিটি মানুষ সরকারি পরিষেবা পাবেন। মেহেমুদ খান বলেন, দুয়ারে সরকারে এবার প্রতিটা বুথের মানুষ নিজের এলাকায় এই পরিষেবা নিতে পারবেন। তাই পঞ্চায়েতের একটি জায়গায় নয় অনেক জায়গাতেই হচ্ছে এই ক্যাম্প। একজন মানুষও থাকবেন না যিনি সরকারি পরিষেবা থেকে বঞ্চিত থাকবেন। তাই নতুন ভাবে দুয়ারে সরকারের ক্যাম্প করছে সরকার। যাঁরা এখনো সরকারী পরিষেবা পেতে বাকি আছেন তাঁদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে দ্রুত সেই পরিষেবা নেওয়ার জন্য আবেদন করেন তাঁরা।

 ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, আজ দুটি পঞ্চায়েতে মাইক্রোলেবেল মিলিয়ে মোট ৪৬ টি ক্যাম্প হচ্ছে। সব ক্যাম্পেই মানুষ যাচ্ছেন পরিষেবা নিতে।