Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকারের প্রথম দিনেই পরিষেবা পেতে পূর্ব বর্ধমানে প্রায় সাড়ে ষোল হাজার আবেদন


 

দুয়ারে সরকারের প্রথম দিনেই পরিষেবা পেতে পূর্ব বর্ধমানে প্রায় সাড়ে ষোল হাজার আবেদন 




Sangbad Prabhati, 1 April 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : রাজ্য জুড়ে ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার শুরু হয়েছে ১লা এপ্রিল থেকে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত। দুয়ারে সরকার এবার অঞ্চলের বুথে বুথে হচ্ছে। গোটা রাজ্যে এক লক্ষ'র বেশি শিবিরের মাধ্যমে পরিষেবা প্রদানের ব্যবস্থা হয়েছে। সাধারণ মানুষ মোট ৩৩ টি প্রকল্পের পরিষেবা পাচ্ছেন। পূর্ব বর্ধমান জেলায় ৬২০২ টি শিশিরের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। ১০ দিন ধরে এই শিবির বুথে বুথে হবে। পূর্ব বর্ধমান জেলায় শনিবার মোট ৮৯৮টি শিবিরে মানুষ পরিষেবা পেয়েছেন বলে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা জানিয়েছেন। 

১ এপ্রিল জেলার বিভিন্ন অঞ্চলে শিবির পরিদর্শন করেছেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা সহ অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সুপ্রিয় অধিকারী, মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শংকর মন্ডল, বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার, জামালপুর ব্লকের বিডিও শুভঙ্কর মজুমদার সহ জেলা ও অন্যান্য ব্লক আধিকারিকরা। প্রথম দিনে কোথাও কোনও অভিযোগ মেলেনি। সুষ্ঠু ভাবেই শিবির হয়েছে।

এদিন বিকেলে জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, ৮৯৮ টি শিবিরে বিভিন্ন পরিষেবা পেতে প্রায় সাড়ে ষোল হাজার আবেদন জমা পড়েছে। সর্বাধিক প্রাপ্ত ফর্ম "বিনা মূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী। জনগণের জন্য আরও ভাল পরিষেবা দিতে জেলা থেকে ব্লকের আধিকারিকরা শিবির পরিদর্শন করেছেন।

দেখা গেল জেলা প্রশাসন নির্ধারিত সময়ে যত দ্রুত সম্ভব সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

একই সঙ্গে জেলা জুড়ে চলছে সব রকম সচেতনতামূলক প্রচার। সচেতনতার জন্য চলছে এলইডি ভ্যান। দুয়ারে সরকার ক্যাম্পে বিনামূল্যে মেডিকেল চেক আপ ক্যাম্প, চক্ষু শিবির, আইসিডিএস ক্যাম্পও স্থাপন করা হয়। 

জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, সব বুথেই রাখা হয়েছে অভিযোগ বাক্স। যদি কেউ পরিষেবা পেতে হয়রানির শিকার হন ওই বাক্সে অভিযোগ পত্র জমা দিতে পারবেন। এছাড়া দুয়ারে সরকার শিবিরে রয়েছে পাড়ায় সমাধান শিবির।