Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুয়ারে সরকার জামালপুরে ৩৬৯টি মাইক্রো লেবেলের ক্যাম্প


 

দুয়ারে সরকার জামালপুরে ৩৬৯টি মাইক্রো লেবেলের ক্যাম্প


Atanu Hazra
Sangbad Prabhati, 1 April 2023

অতনু হাজরা জামালপুর : সারা রাজ্যের সাথে জামালপুরেও আজ শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প। আজ আবুইঝাটি ১ ও ২ পঞ্চায়েতে হয় এই দুয়ারে সরকার ক্যাম্প। এ বারের একটু অন্যরকম ভ্যানে হচ্ছে এই ক্যাম্প। পূর্বে যেমন পঞ্চায়েত ভিত্তিক একটি ক্যাম্প হত এবারে তেমন না। এই পরিষেবা পেতে যাতে কোনো সমস্যা না হয় তাই একটি পঞ্চায়েতে একধিক জায়গায় করা হচ্ছে এই ক্যাম্প। অর্থাৎ মাইক্রো লেবেলের ক্যাম্প করা হচ্ছে যাতে প্রতিটি বুথের মানুষ এই পরিষেবা পায়। আজকে জামালপুরে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে আসেন এডিএম জেনারেল সুপ্রিয় অধিকারী ও অফিসার ইন চার্জ জেনারেল সমর দত্ত। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, সরকারি নির্দেশ মেনেই আজ থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প।

 দুটি পঞ্চায়েতে আজ ৪০ টি ক্যাম্প করা হয়েছে।‌ ১০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পঞ্চায়েতে চলবে দুয়ারে সরকার । পরে ১১ থেকে ২০ তারিখ পর্যন্ত যে সমস্ত পরিষেবার জন্য ফর্ম জমা পড়বে তার পরিষেবা দেওয়া শুরু হবে। তিনি জানান জামালপুরে মোট ৩৬৯টি মাইক্রো লেবেলের ক্যাম্প করা হয়েছে। সকল জামালপুর বাসী যাঁরা এখনো সরকারি বিভিন্ন পরিষেবা পাননি তাঁদের তিনি নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে পরিষেবা নেওয়ার জন্য অনুরোধ করেন।