Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

B R Ambedkar ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন পালন


 

B R Ambedkar 

ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন পালন


Atanu Hazra
Sangbad Prabhati, 14 April 2023

অতনু হাজরা, জামালপুর : আজ ভারতের সংবিধানের রূপকার, প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব, অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তি ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন। আজকের দিনে ১৮৯১ সালে জন্মগ্রহন করেছিলেন তিনি। তাঁর জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিসে তাঁর ছবিতে মাল্যদান করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভুতনাথ মালিক, এস সি এবং ওবিসি সেলের ব্লক সভাপতি উত্তম হাজারী। ছিলেন ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিট্টু মল্লিক, লাল্টু পাত্র, হাফিজুর রহমান মল্লিক সহ অন্যান্যরা। 

মেহেমুদ খান বলেন আমাদের দেশ চলছে যে সংবিধানের বলে সেই সংবিধান প্রণেতা তিনি। এছাড়াও ভারতে সেই সময় যে জাতি ভেদ প্রথা বা অস্পৃশ্যতার গোঁড়ামি ছিল তার বিরুদ্ধে লড়াই করে তাঁদের প্রতিষ্ঠা দিয়ে গেছেন তিনি। আজ তাঁকে সম্মান জানিয়ে নত মস্তকে প্রনাম করেন তাঁরা।