Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

100 days work ১০০ দিনের কাজের বকেয়া টাকা পাওয়ার দাবিতে আবেদন গ্রহণ


 

100 days work 

১০০ দিনের কাজের বকেয়া টাকা পাওয়ার দাবিতে আবেদন গ্রহণ 


Sangbad Prabhati, 29 April 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ১০০ দিনের প্রকল্পে কাজ করে টাকা না পেয়ে হতাশ গ্রাম বাংলার মানুষ। অনেক এলাকায় এই টাকা আদায়ে গ্রামের মানুষ পঞ্চায়েত অফিসেও চড়াও হয়েছেন। কিন্তু কিছু দিনের মধ্যেই মানুষের ভুল ভেঙেছে। গ্রামের মানুষ বুঝতে পেরেছে কেন্দ্রীয় সরকার তাদের টাকা আটকে রেখেছে।

 ১০০ দিনের কাজের বকেয়া টাকা পাওয়ার দাবিতে পূর্ব বর্ধমান জেলায় মন্ত্রী স্বপন দেবনাথ এর নেতৃত্বে গ্রামের ক্রমশঃ সোচ্চার হচ্ছে। ইতিমধ্যেই মন্ত্রী স্বপন দেবনাথ এর পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা এলাকায় কেন্দ্রীয় সরকারের কাছে ১০০ দিনের কাজের বকেয়া টাকা পাওয়ার দাবিতে আবেদনপত্র গ্রহণ শিবির শুরু হয়েছে। 

আজ শ্রীরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি হেমায়েতপুর বারোয়ারী তলায় ১০০ দিনের টাকা না পাওয়া মানুষদের আবেদন পত্র সংগ্রহ করেন। ২৬৮ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ নিজে প্রতিটি শিবিরে উপস্থিত থাকছেন। 

 কেন্দ্রীয় সরকার বঞ্চনা ও ১০০ দিনের কাজের বকেয়া টাকা পাওয়ার দাবিতে বৃহস্পতিবার মধুপুর বিধায়ক কার্যালয়ে আবেদন গ্রহণ শিবির হয়। শ্রীরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি আজ এবং গতকাল দু'দিন ধরে আবেদনপত্র গ্রহণ শিবির করেছে।