Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Poor Fund পূওর ফান্ডে দুঃস্থ ছাত্র ছাত্রীদের সহায়তা প্রদান


 

Poor Fund 

পূওর ফান্ডে দুঃস্থ ছাত্র ছাত্রীদের সহায়তা প্রদান 


Sangbad Prabhati, 17 March 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : তেজগঞ্জ হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 'পূওর ফান্ডের' সূচনা হয়েছিল। মূলত গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদানের জন্য এই ধরণের পরিকল্পনা নেওয়া হয়। নবগঠিত 'পূওর ফান্ড' থেকে আজ ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট ষোল জনের হাতে ফাইল ও জ্যামিতি বক্স তুলে দেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের প্রধান অধ্যাপক ডঃ কৌশিক ঘোষ, বিশিষ্ট সাংবাদিক ও সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী, সাংবাদিক উত্তম কুমার দাস, ইঞ্জিনিয়ার আশীষ মজুমদার, সমাজসেবী সঞ্চিতা সরকার ও সমাজসেবী শতরূপা রায় বসু।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিতাই চন্দ্র কাইতি ও বিদায়ী শিক্ষিকা সুপর্ণা দত্ত মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার চক্রবর্ত্তী সহ অনান্য সহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ। 


আজকের অনুষ্ঠানে বিদ্যালয়ের সদ্য প্রাক্তন শিক্ষিকা সুপর্ণা দত্ত মজুমদার এই 'পূওর ফান্ডে' তাঁর মায়ের স্মৃতিতে প্রধান শিক্ষকের হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন। এছাড়া শতরূপা রায় বসু পঁচিশ জন ছাত্র-ছাত্রীকে খাতা ও পেন দেন।