Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Health orientation workshop বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা


 

Health orientation workshop 

বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা


Atanu Hazra
Sangbad Prabhati, 29 March 2023

অতনু হাজরা, জামালপুর : বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষার সাথে সাথে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্লকের ৫৩ টি উচ্চ বিদ্যালয়ের স্কুল প্রতি ২ জন করে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হলো। ৫ দিন ধরে চলবে এই প্রশিক্ষণ। মূলত বয়:সন্ধি কালের ছেলেমেয়েদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা ও কিভানে এই সমস্যার সমাধান করে শিক্ষক শিক্ষিকারা তাদের পাশে দাঁড়াবেন তাদের সাহস জোগাবেন সেগুলো আলোচনা করা হয়। 

এছাড়াও কিভাবে বাচ্ছারা সু স্বাস্থ্যের অধিকারী হবে সেই সব বিষয়েও আলোচনা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক ঘোষ, ডাঃ রাজীব বসু সহ অন্যান্যরা। সারাদিন ব্যাপী চলছে এই প্রশিক্ষণ শিবির। দুপুরে আহারের ব্যবস্থাও থাকছে। এই শিক্ষা বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের শারীরিক ও মানসিক সুস্থতায় বিশেষ সাহায্য করবে বলে আশা প্রকাশ করছেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা।