Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Didir Suraksha Kabach দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে জৌগ্রামে ঘুরলেন বিধায়ক ও ব্লক সভাপতি


 

Didir Suraksha Kabach

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে জৌগ্রামে ঘুরলেন বিধায়ক ও ব্লক সভাপতি


Atanu Hazra
Sangbad Prabhati, 18 March 2023

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে চলছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলাতেও সেই কর্মসূচি চলছে। দিদির দুতেরা তাদের কাজ করছেন। জামালপুর ব্লকের জৌগ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, সহ সভাপতি দেবু হেমব্রম, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, অঞ্চল সভাপতি মৃদুল কান্তি মন্ডল, ব্লকের নেতা রেজাউল হক, তারক টুডু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রীমন্ত সাঁতরা, সুনীল ধারা সহ অন্যান্যরা। 

জৌগ্রামে মতুয়া মন্দিরে পুজো দিয়ে আজকের অঞ্চলে একদিন এর কাজ শুরু হয়। জৌগ্রাম থেকে তারা চলে যান ইলসরা গ্রামে। সেখানে তারা উপ স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখে চলে যান স্থানীয় উচ্চ বিদ্যালয়ে। সেখানে গিয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে তারা পৌঁছান জৌগ্রামে। জৌগ্রাম হাইস্কুলে পৌঁছে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। তারপর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো বিদ্যালয়ে আছে ছাত্রছাত্রীরা তা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। 

এরপরে এখানে একটি পথসভা করা হয়। মধ্যাহ্ন ভোজনের পর তারা যান জৌগ্রাম পঞ্চায়েতে। সেখানে পঞ্চায়েতে সংলাপ এর মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্প পঞ্চায়েতের মাধ্যমে কিভাবে রূপায়িত হচ্ছে তা বিস্তারিত খোঁজ খবর নেন। সেখানে প্রধান, উপ প্রধান সহ সমস্ত সদস্য ও পঞ্চায়েত কর্মীরা উপস্থিত ছিলেন। 

এরপর তারা সেখানেই স্থানীয়ভাবে সভা করে জনসংযোগ সারেন। দিদির সুরক্ষা কবচ এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া ও তাদের সুবিধা সুবিধা শুনে তার ব্যবস্থা করে দেওয়া আগামী পঞ্চায়েত ভোটে তৃণমূলকে যথেষ্ট অক্সিজেন জোগাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।