Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Central Co-operative Bank কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের নতুন শাখার উদ্বোধন করলেন মন্ত্রী


 

Central Co-operative Bank 

কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের নতুন শাখার উদ্বোধন করলেন মন্ত্রী 


Atanu Hazra
Sangbad Prabhati, 16 March 2023

অতনু হাজরা, জামালপুর : বর্ধমান সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক ক্রমশঃ শাখা প্রশাখা বিস্তার করে চলেছে। শহর ছাড়িয়ে প্রত্যন্ত শাখা খুলেছে বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। বৃহস্পতিবার এই ব্যাঙ্কের ৪১ তম শাখার উদ্বোধন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। জামালপুর ব্লকের সাদিপুর গ্রামে চালু হলো দি বর্ধমান সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের ৪১ তম শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়ক অলক কুমার মাঝি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বর্ধমান সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার দীপা সরকার, ডেপুটি জেনারেল ম্যানেজার অমিত রজক, স্পেশাল অফিসার জগদীশ রায়, সি ই ও বি ইউ বি অসীম চ্যাটার্জী সহ অন্যান্যরা।

 সাদিপুরের মত প্রত্যন্ত গ্রামে এই ব্যাঙ্কিং পরিষেবা মানুষের জন্য সত্যিই অনেক কাজের হবে। কারণ ওই অঞ্চলের সব মানুষকেই ব্যাঙ্কে আসতে হলে জামালপুর বা করালাঘাট আসতে হতো। এখন নিজেদের এলাকায় ব্যাঙ্কের শাখা চালু হওয়ায় এলাকার মানুষ খুবই খুশি। সাদিপুর, কনকপুর, নাখরা, কৃষ্ণপুর, চলবলপুর, জামুদহ, চক্ষণজাদী, শম্ভুপুর সহ অনেক গ্রামের মানুষ আজ থেকে এই ব্যাঙ্কের পরিষেবা উপভোগ করে উপকৃত হবেন।