Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রক্তদান শিবির ও ক্রীড়াবিদদের সম্বর্ধনা জ্ঞাপন


 

রক্তদান শিবির ও ক্রীড়াবিদদের সম্বর্ধনা জ্ঞাপন

 

Sangbad Prabhati, 5 March 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমান কালিতলা অ্যাথলেটিক ক্লাব ও মিলিত প্রয়াসের যৌথ উদ্যোগে নতুনগজ্ঞ দিঘীরপুল স্থিত আমন্ত্রণ অনুষ্ঠান বাড়িতে ৫ মার্চ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। একই সাথে বর্ধমান শহরের বেশ কিছু ক্রীড়াবিদদেরও এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

ক্লাবের সম্পাদক সম্রাট সিনহা জানান ১৬ তম বর্ষের এই রক্ত দান শিবিরে ৬৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন।

সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান, প্রত্যেক রক্ত দাতাকে একটি করে বৃক্ষশিশু উপহার হিসেবে দেওয়া হয়।

এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ সরকার ও পৌরপিতা রাসবিহারী হালদার সহ অন্যান্যরা।