Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Bardhaman Wave দুর্ঘটনাগ্রস্থদের প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রদানে বর্ধমান ওয়েভের ভিন্নধর্মী উদ্যোগ


 

Bardhaman Wave

দুর্ঘটনাগ্রস্থদের প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রদানে বর্ধমান ওয়েভের ভিন্নধর্মী উদ্যোগ


Sangbad Prabhati, 26 March 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : আবার একটি ভিন্নধর্মী কর্মসূচি গ্রহণ করলো বর্ধমান ওয়েভ। ২৭ মার্চ অর্থাৎ আগামীকাল বিকেলে বর্ধমান পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা পুলিশের সহযোগিতায়। এই অনুষ্ঠানে ৬০ টি ফার্স্ট এইড বক্স, কিট এবং কয়েকটি স্ট্রেচার তুলে দেওয়া হবে। 

সংগঠনের সম্পাদক অনির্বান হাজরা জানিয়েছেন; মূলত এই উপকরণগুলি দুর্ঘটনাগ্রস্থদের প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করতে পারে। জেলার থানা ফাঁড়ি এবং বিশেষত সড়কের পাশে থাকা থানাগুলিতে এগুলি দেওয়া হবে। বিকেল ৪.৩০ মিনিটে আয়োজিত এই কর্মসূচিতে জেলা পুলিশসুপার কামনাশীষ সেন উপস্থিত থাকবেন। এই উদ্যোগে বর্ধমান ওয়েভের সঙ্গে আছে পানসীড ফাউন্ডেশন।  

বর্ধমান ওয়েভের সভাপতি জানিয়েছেন, তারা নানা ধরণের সাংস্কৃতিক সামাজিক কাজ করে আসছেন। কোভিডের সময় কোভিড ওয়ার্ডে দুধ বিলি করা হয়েছে। রায়নার বেন্দুয়া ও হাটগোবিন্দপুরে বৃহৎ আকারে বৃক্ষরোপণ করা হয়েছে। গুসকরায় তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে অনুষ্ঠান হয়েছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে চলেছে বর্ধমান ওয়েভ। সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে অ্যামেচার যাত্রা উৎসবেরও আয়োজন করা হয়েছে। গড়া হয়েছে একটি সাংস্কৃতিক টিম এবং নাটকের দল। আগামীদিনেও বেশ কিছু কর্মসূচি আছে। জেলা মানবসম্পদের বিকাশসাধনে নাগরিকদের সাহায্য চায় বর্ধমান ওয়েভ।