Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Women Football জমজমাট মহিলা ফুটবল প্রতিযোগিতা, বিজয়ী বিক্রমপুর বিশালক্ষ্মীমাতা মহিলা কোচিং সেন্টার


 

Women Football

জমজমাট মহিলা ফুটবল প্রতিযোগিতা, বিজয়ী বিক্রমপুর বিশালক্ষ্মীমাতা মহিলা কোচিং সেন্টার



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : জমজমাট মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো খন্ডঘোষে। আট দলের এই খেলায় বিক্রমপুর বিশালক্ষ্মী মাতা মহিলা কোচিং সেন্টার ১-০ গোলে সগড়াই অ্যাথলেটিক ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে। সদিচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে ১৯ ফেব্রুয়ারি খণ্ডঘোষ ব্লকের গুঁইর ফুটবল মাঠে আয়োজিত হয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। 

বিক্রমপুরের শ্বেতা সিংহ জয়সূচক গোলটি করে খেলার সেরা হন বলে আয়োজকদের তরফে মনিরুল মণ্ডল জানিয়েছেন। তিনি বলেন, খেলার মাঠে মেয়েদের উৎসাহ দিতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন উদ্যোগতাদের তরফে স্থানীয় কয়েকটি স্কুলে স্যানেটারী ন্যাপকিন ভেন্ডিং মেশিন তুলে দেওয়া হয়।