Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Sabuj Sathi সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল প্রদান ও মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন



Sabuj Sathi

সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল প্রদান ও মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন 


Sangbad Prabhati, 14 February 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে আজ সবুজ সাথীর সাইকেল প্রদান এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হয়। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক, শেখ নূর আলী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। 

ভূতনাথ বাবু বিদ্যালয়ের ছাত্র ছাত্রী যাঁরা মাধ্যমিক দেবে তাঁদের শুভেচ্ছা, শুভকামনা জানান। তিনি ছাত্র ছাত্রীদের হাতে অ্যাডমিট কার্ড ও পেন তুলে দেন। অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ও তাঁদের শেষ মুহূর্তের টিপস দেন। সকল ছাত্র ছাত্রীদের মিষ্টি মুখ করানো হয়। 

    আজই বিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে ৮০ জন ছাত্র ছাত্রীর হাতে নতুন সাইকেল তুলে দেওয়া হলো। ছাত্র ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ভূতনাথ মালিক। ছিলেন পরিচালন সমিতির সদস্য প্রশান্ত পাল, শেখ মীরাজুদ্দিন, হাসিনা মল্লিক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। 

নতুন সাইকেল হাতে পেয়ে খুশি পড়ুয়ারা। ভূতনাথ বাবু বলেন রাজ্যে পালাবদল করে নতুন সরকার আসার পর শিক্ষা ক্ষেত্রে এক আমূল পরিবর্তন এসেছে। পড়ুয়াদের বিদ্যালয়ে আসতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এই ব্যবস্থা। দেবাশীষ বাবু বলেন আজ স্কুলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ ও সবুজ সাথী সাইকেল বিতরণ করা হলো। পরিচালন সমিতির সভাপতি সহ সকল সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সকলেই এসেছিলেন। তিনি সভাপতি সহ সকলকেই ধন্যবাদ জানান।