Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Primary TET প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম বর্ধমানের ইনা সিংহ


 

Primary TET 

প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় পশ্চিমবঙ্গে প্রথম বর্ধমানের ইনা সিংহ 


Sangbad Prabhati, 10 February 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম হয়েছে শহর বর্ধমানের ইনা সিংহ। শুক্রবার টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) এর ফলাফল প্রকাশিত হয়েছে। আর তাতেই বাজিমাত করেছে বর্ধমান শহরের আলমগঞ্জের মেয়ে ইনা। মোট ১৫০ নম্বরের পরীক্ষায় ১৩৩ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান পেয়েছে বর্ধমানের দরিদ্র পরিবারের মেয়ে ইনা সিংহ। উল্লেখ্য ২০০৮ সালে ইনা মাধ্যমিক পাশ করে হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় থেকে। ২০১২ সালে উচ্চ মাধ্যমিকে উর্ত্তীণ হয় ভালো নম্বর পেয়ে। ২০১৪ সালে ভূপেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় থেকে ইংরেজি অর্নাস নিয়ে স্নাতক হয় ইনা। ইনার মা কাকলি সিংহ বলেন, ইনা প্রথম থেকেই পড়াশোনায় ভালো। টেট পরীক্ষার সময় দিনরাত এক করে পড়াশোনা করেছে। পড়াশোনা ওর ধ্যান জ্ঞান।  

বাবা দেবাশীষ সিংহ শারীরিক কারণে কোন কাজ করতে পারেন না। গৃহবধূ কাকলি সিংহ বলেন, বাড়ির সামনে রাস্তার উপরে তিনটি দোকান ঘর ভাড়া দেওয়া আছে। ওই আয় থেকেই কোনরকমে তাদের সংসার চলে । 

শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে নানান বিতর্ক। আদালতের মামলার পর মামলা। এই প্রেক্ষাপটে টেট পরীক্ষা হয় ২০২২ এর ডিসেম্বরে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বের হয় ফলাফল। 

ইনা জানায়, টেট নিয়ে হাজার বিতর্কের মধ্যেই প্রস্তুতি নিয়েছিল সে। তাঁর দাবি, ‘দীর্ঘদিন চাকরি নিয়ে আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের কারণেই পরীক্ষায় স্বচ্ছতা এসেছে। আন্দোলনকারীদের লাগাতার লড়াইয়েই একটা সাফল্য এই পরীক্ষা। তাঁর মতে, লড়াই করেই অধিকার ছিনিয়ে নিতে হয়। লড়াই চলবে। চাকরির ব্যাপারে আশাবাদী ইনা। তিনি বলেন, তবে গন্তব্যে এখনও পৌঁছতে পারি নি। সুতরাং হাল ছাড়লে হবে না। তাছাড়া টেট নিয়ে লাগাতার আন্দোলনের জেরে স্বচ্ছ পরীক্ষা এবং দ্রুত ফলাফল বের হয়েছে বলেই ধারণা ইনার সিংহের।