Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

People court জনতার দরবার


 

People court

জনতার দরবার 


🟣 দিলীপ রঞ্জন ভাদুড়ী

                   

কেন এত অপপ্রচার

একটুকু নেই আচার বিচার,

এসব বলুন হচ্ছে কি

জিরো টলারেন্স বলছে ছি। 

চোর চোর করছে সবাই

দেশে কি কেউ সাধু নেই

ছোট খাটো ভুল ভ্রান্তি

তাতেই কেন হারাচ্ছ খেই!

দেশ শাসনে কার না হয়,

ইকটু আকটু ভুল বা চুক

সে সব নিয়ে টানাটানি

কেনই করবে, শুধু ভুক ভুক!

গরু পাচার, মিথ্যে প্রচার

কোথাও নেই প্রমান তার

গল্পের গরু গাছেই চড়ে

অভিযোগে নেই, কোন সার।

মানিকের লন্ডনে বাড়ি

দুটো নাকি পাসপোর্ট তার

এত মিথ্যা প্রচার কেন

অপ প্রচারে নেইকো ধার।

পুলিশকে কে কি বলল

তাতে কি সত্যি প্রমাণ হয়

সাক্ষ্য আইন বলছে কিন্তু

পুলিশ ভাষ্য প্রমাণ নয়।

কাকের বাসায় কোকিলের ডিম

সেটা যখন দোষের নয়,

ব্যবসায়ীর বাড়িতে টাকা থাকেই

তাহলে কেন দেখাও ভয়!

তিল কে তাল করাটা

রাজনীতিতে হয়েই থাকে

মিথ্যে প্রচার, মিথ্যে আচার

প্রভাব খাটানোর ফন্দি রাখে।

সততাই আসল কথা

অপপ্রচারে হয় না কালো

জনতাই জনার্দন

তাঁরাই জানে কোনটা ভাল।

লেখক : অবসরপ্রাপ্ত ডেপুটি পুলিশ সুপার ও আইনজীবী।