Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

Mysterious death বর্ধমানে একই পরিবারে মা ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যুতে শহর জুড়ে আলোড়ন


 

Mysterious death 

বর্ধমানে একই পরিবারে মা ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যুতে শহর জুড়ে আলোড়ন 


Sangbad Prabhati, 23 February 2023

ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বর্ধমানে একই পরিবারে মা ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যুতে শহর জুড়ে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে‌। বর্ধমান শহরের পীরপুকুর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতরা হলেন মা মৃণালিনী চৌধুরী(৭০), বড় মেয়ে বন্দিতা চৌধুরী(৪০) ও ছোট মেয়ে শঙ্খমিতা চৌধুরী (৩৩)। বর্ধমানের অত্যন্ত ধনী ও সম্ভ্রান্ত পরিবারে এমন মর্মান্তিক ঘটনা পাড়া পড়শি থেকে সকলেই হতবাক। পুলিশ বৃহস্পতিবার সকালে বাড়ির দরজা ভেঙে দোতলার ডাইনিং রুম থেকে তিনজনের নিথর দেহ উদ্ধার করে নিয়ে যায়। 

ঘটনার তদন্তে ওই বাড়িতে যান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায়, ডিএসপি ট্রাফিক ২ রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ অনান্য পুলিশ আধিকারিকরা। ডাইনিং রুম সহ গোটা বাড়ি অত্যন্ত সুক্ষ্ম ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি দীর্ঘ সময় এলাকা ঘুরে দেখেন। কথা বলেন স্থানীয় মানুষজন এবং আত্মীয় পরিজনদের সঙ্গেও। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হলেও পুলিশ এই ঘটনাটিকে মোটেও ছোটো -খাটৈ ঘটনা বলে মনে করছেন না। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। 

বাড়ির দোতলায় যে অংশে মৃতদেহগুলো পাওয়া গিয়েছে সেখান থেকে একটি কীটনাশক জাতীয় তরল পদার্থের শিশি উদ্ধার করা হয়েছে। সেটা পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্তে খুব শীঘ্রই ফরেনসিক টিম আসবে।