Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

KIMS Hospital success story "মেরুদন্ডের টিউবারকুলোসিস" থেকে সুস্থ হয়ে র‍্যালিতে হাঁটলেন ৬০ জন


 

KIMS Hospital success story 

"মেরুদন্ডের টিউবারকুলোসিস" থেকে সুস্থ হয়ে র‍্যালিতে হাঁটলেন ৬০ জন  


Jagannath Bhoumick 
Sangbad Prabhati, 25 February 2023


জগন্নাথ ভৌমিক, বর্ধমান : জীবন তার নিজের ছন্দে নিয়মে বয়ে চলে। তবু এমন মানুষেরা রয়েছেন যাদের জীবনে ছন্দপতন ঘটিয়েছে স্পাইনাল ইনজুরি, স্পাইনাল টিউবারকুলোসিস, টিউমার বা মায়েলপ্যাথির মতো অসুখ। সেই সমস্ত চলচ্ছক্তিহীন মানুষেরা চিকিৎসার পর ফিরেছেন রোজকার গতিময় জীবনে। তাদের নিয়ে ২৫ ফেব্রুয়ারি অপরাজিত নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে বর্ধমানের কিমস হসপিটাল।

"মেরুদন্ডের টিউবারকুলোসিস ও স্কোলিওসিস" এই বিষয়ে আলোকপাত করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

উপস্থিত ছিলেন কিমস হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর তথা বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন প্রফেসর দেবব্রত ব্যানার্জী, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবদত্ত চ্যাটার্জী, বিশিষ্ট স্পাইন সার্জেন ডাঃ সৈকত সরকার সহ অন্যান্যরা।

এদিনের অনুষ্ঠানের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাঃ সৈকত সরকার বলেন, টিউবারকিউলেসিস্ (টিবি) আজও তৃতীয় বিশ্বের দেশগুলোর অন্যতম বড় অসুখ। ভারতবর্ষ বা আমাদের রাজ্যও তার ব্যতিক্রম নয়। টিবি শুধু ফুসফুস নয়, শরীরের যেকোনো অঙ্গ-প্রত্যঙ্গ-কে বিশেষ করে মেরুদন্ড ও হিপ জয়েন্টকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মেরুদন্ডের টিবি (Spinal Tuberculosis) আজও ইনফেক্টিভ স্পন্ডাইলোডিস্কাইটিস ও প্যারালিসিস-এর অন্যতম কারন। আজকের অনুষ্ঠান বিশেষ করে সেইসব মেরুদন্ডের টিবি-তে আংশিক বা সম্পূর্ন প্যারালিসিস হওয়া রোগী যারা চিকিৎসার পর আবার সুস্থ জীবনে ফিরেছেন। শুধুমাত্র জেলার নয়, পার্শবর্তী জেলা এবং রাজ্যের বাইরের যে সমস্ত রোগী কিমস বা কল্যানী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স-এ চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ফিরেছেন এরকম প্রায় ৬০ জন রোগী আজকের অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন। তাদের নিয়ে এদিন একটি র‍্যালি হয়।

ডাঃ সৈকত সরকার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আরও জানান, মেরুদন্ডের টিউবারকুলোসিস প্রাথমিক অবস্থাতেই ধরা পড়লে ওষুধে সারিয়ে তোলা যায়। কিন্তু প্রাথমিক পর্যায়ে ধরা না পড়লে বা সচেতনতার অভাবে এই রোগের চিকিৎসা না জীবন সংশয় হতে পারে। উদাহরণ স্বরূপ তিনি কবি সুকান্ত ভট্টাচার্য এবং সুকুমার রায় এর মৃত্যু প্রসঙ্গে তুলে ধরে রোগের ভয়াবহতার বিষয়টি উল্লেখ করেন। 


# Spine Tuberculosis