Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সম্প্রীতির বনবিবি মেলার উদ্বোধন


 

সম্প্রীতির বনবিবি মেলার উদ্বোধন 


অতনু হাজরা, জামালপুর : ৭৩ বছর আগে মা বনবিবির স্বপ্নাদেশ পেয়ে দামোদর নদ থেকে মাকে তুলে এনেছেন মুসলিম মীর পরিবার। পালকিতে চাপিয়ে বাজনা সহযোগে মা কে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে চলে আসছে মা বনবিবির পুজো ও মেলা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বনবিবিতলায়। ৮ ফেব্রুয়ারি সেই মেলার শুভ উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর রাকেশ সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। 

এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর ১ পঞ্চায়েতের প্রধান ডলি নন্দী, উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল, বনবিবিতলা হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কর রায়, তাবারক আলী মন্ডল, বিট্টু মল্লিক সহ অন্যান্যরা। ফিতে কেটে মেলার উদ্বোধন হয়। 

পরে চাদর চড়ানো ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। এই পুজো উপলক্ষ্যে মেলায় বসেছে হরেকরকম সামগ্রীর স্টল। চারদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার আয়োজন করা হয়েছে।