Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস পালন


 

সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস পালন


Atanu Hazra 
Sangbad Prabhati, 28 February 2023

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে রাজারামপুর আই সি ডি এস সেন্টারে সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবস পালন করা হলো। সাধারণত প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবার এই দিবস পালন করা হয়। তবে এমাসে চতুর্থ শুক্রবারের পরিবর্তে সোমবার এই কর্মসূচি চলে। এটি একটি সচেতনতা ও আনন্দানুষ্ঠান। যে সমস্ত নতুন মায়েরা কোনো সেন্টারে উপভোক্তা হিসাবে নতুন যুক্ত হন তাঁদেরকে গর্ভাবস্থায় কী ধরনের খাবার খাওয়া উচিত বা কী কী নিয়ম মেনে চলা উচিত সে বিষয়ে তাঁদের অবগত করানো হয়। আর যে সমস্ত বাচ্ছা দের ৬ মাস বা তার বেশি বয়স হয় তাদের জন্য অন্নপ্রাশন এর ব্যবস্থা করা হয়। আই সি ডি এস সেন্টার টিকে এই উপলক্ষ্যে ভালো করে সাজানো হয়। রাজারামপুর আই সি ডি এস কেন্দ্রে এই অনুষ্ঠান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন জোতশ্রীরাম পঞ্চায়েত প্রধান আরিফা মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, সিডিপিও সুশোভন রায় সহ অন্যান্যরা। সুশোভন বাবু বলেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো মা বা শিশু যাতে পরিপূরক আহার থেকে বঞ্চিত না হন তারই বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করার জন্য স্থানীয় মানুষ জনকেও এই অনুষ্ঠানে সামিল করানো হয়।