Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে জামালপুরে তৃণমূলের জেলা যুব সভাপতি


 

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে জামালপুরে তৃণমূলের জেলা যুব সভাপতি


Atanu Hazra 
Sangbad Prabhati, 21 February 2023

অতনু হাজরা, জামালপুর : সারা রাজ্য জুড়ে চলছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে দিদির দূতরা। সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে এখনো পর্যন্ত যে সমস্ত সরকারি পরিষেবা মানুষ পাননি তাদের সেই পরিষেবা দেবার ব্যবস্থা করা হচ্ছে। ২১ ফেব্রুয়ারি দিদির সুরক্ষা কবচ অনুষ্ঠানে যোগ দিতে জামালপুরে আসেন জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার। এদিন তিনি জামালপুর ২ নং অঞ্চলে দিদির সুরক্ষা কবচ অনুষ্ঠানে কালনা ভুবনেশ্বর তলা সংলগ্ন গ্রামে বাড়ি বাড়ি প্রচার করেন। 

সেখানে উপস্থিত ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত প্রধান মনিকা মুর্মু, উপ প্রধান উদয় দাস, অঞ্চল সভাপতি মিঠু পাল, উজ্জ্বল চক্রবর্তী সহ অন্যান্যরা। ভুবনেশ্বর মন্দিরে পুজো দিয়ে এদিনের কর্মসূচি শুরু হয়। বাড়ি বাড়ি প্রচার করার পর তাঁরা যান স্থানীয় কালনা কাঁশরা হাই স্কুলে। দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর যান জামালপুর ২ নং গ্রাম পঞ্চায়েতে। সেখানে আলোচনা পর্ব চলে। রাত্রি বাস করে আজ সকালে পতাকা উত্তোলন করে এই পর্যায়ের কর্মসূচি শেষ করেন।