Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় ফুটপাতবাসীদের নিয়ে জন্মদিন পালন


 

অসহায় ফুটপাতবাসীদের নিয়ে জন্মদিন পালন 


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সমাজের পিছিয়ে পড়া শ্রেণী অনাহারে অর্ধাহারে দিন কাটানো অনাথ ফুটপাতে বসবাসকারী শিশুদের নিয়ে জন্মদিন উদযাপন করলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলা বোর্ডের মহিলা সেল এর সম্পাদক তামান্না শারমিন।

বর্ধমানে দামোদর নদের সদরঘাট ক্যানেল বাঁধ দিশারী টোল ট্যাক্স এর কাছে ডান দিকের এলাকায় অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের এর পূর্ব বর্ধমান বোর্ডের সদস্যদের পরিচালনায় তামান্না শারমিনের জন্মদিন উদযাপন অনুষ্ঠান হয়। এই উপলক্ষে শনিবার কেক কেটে এবং ৩০০ জন শিশু এবং ওই এলাকার মানুষের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পূর্ব বর্ধমান জেলা সভাপতি সেখ হাফিজুল রহমান, সম্পাদক মোহাম্মদ শামীম, সংগঠনের মহিলা সেলের সাধারন সম্পাদিকা মহুয়া ঠাকুর, সহ সম্পাদিকা তামান্না শারমিন, বিশিষ্ট সমাজসেবী সেখ সবুর আলী।

এছাড়াও অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের বর্ধমান বোর্ডের, রায়না ব্লক এর, মেমারি ব্লক এর, গলসি ব্লক ও জামালপুর ব্লক এর সদস্যরা উপস্থিত ছিলেন।