Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাজারামপুর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


 

রাজারামপুর হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের রাজারামপুর জুনিয়ার হাই স্কুলে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেলো। এই অনুষ্ঠান উপলক্ষ্যে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করতে সেখানে উপস্থিত হয়েছিলেন বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক, বিডিও শুভঙ্কর মজুমদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষাল সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা স্পোর্টসে অংশগ্রহণ করে। ১০০ মিটার, ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ নানা বিভাগে খেলা হয়। খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। 

একদম নতুন গড়ে ওঠা একটি জুনিয়ার হাই স্কুলের এই অনুষ্ঠান দেখে খুব খুশী উপস্থিত সকলেই।